সমন্বিত কৃষি খামার ও এগ্রো রিসোর্টে বিনিয়োগ ও মালিকানা এখন একসাথেই!

৭০ বিঘার উপর সমন্বিত কৃষি ও রিসোর্ট প্রজেক্ট

৩ বছরের প্রমাণিত ট্র্যাক রেকর্ডের অভিজ্ঞতা

RJSC নিবন্ধিত কোম্পানীর মালিকানা

সমন্বিত কৃষি ও রিসোর্ট থেকে হালাল আয়

এন্টিবায়োটিক মুক্ত খাবার ও প্রোটিনের চাহিদা

আমাদের বর্তমান অবস্থা: সাফল্যের ৩ বছর

আমরা কেবল পরিকল্পনায় বিশ্বাসী নই, বরং সফল বাস্তবায়নে অভিজ্ঞ।
প্রজন্মপ্লাস লিমিটেড গত ৩ বছর ধরে তার সক্ষমতা প্রমাণ করে আজ এক নির্ভরযোগ্য অবস্থানে দাঁড়িয়েছে

অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা

আমাদের যাত্রার শুরুটা হয়েছিল সুনির্দিষ্ট লক্ষ্য এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিগত ৩ বছরের সংক্ষিপ্ত চিত্র:

নিজস্ব ভূমি ও অবকাঠামো

 আমরা বর্তমানে ২০০ ডেসিমেল (প্রায় ৬ বিঘা) নিজস্ব জমিতে সফলভাবে মৎস্য খামার পরিচালনা করছি

সফল বিনিয়োগ মডেল

এই প্রকল্পে আমাদের মোট বিনিয়োগ ছিল ১.৯০ কোটি টাকা

আর্থিক সক্ষমতা

৩ বছরে ২.৪০ কোটি টাকার পণ্য বিক্রয় করে আমরা ৫০ লক্ষ টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছি

নির্ভরযোগ্যতা

আরজেএসসি (RJSC) নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি স্বচ্ছ ব্যবসায়িক রেকর্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে

ক্ষুদ্র থেকে বৃহত্তের পথে

আমরা বিশ্বাস করি, বড় কিছু করার আগে ছোট পরিসরে নিজেকে প্রমাণ করা জরুরি। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ:

বাস্তব অভিজ্ঞতা

আমরা জানি কীভাবে শূন্য থেকে একটি খামার গড়ে তুলতে হয় এবং তাকে লাভজনক করতে হয়

বৃহৎ পরিকল্পনা

বর্তমানের ৬ বিঘা জমির সফল মডেলকে ভিত্তি করে আমরা এখন নড়াইলে ৭০ বিঘা জমিতে একটি পূর্ণাঙ্গ “স্মার্ট এগ্রি-টেক ও ইকো-ট্যুরিজম” প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ

আইওটি (IoT) মনিটরিং, হাইড্রোপনিক ফডার এবং জিরো-ওয়েস্ট সার্কুলার ইকোনমির মতো আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের উৎপাদনকে নিয়ে যাচ্ছি এক নতুন উচ্চতায়

"আগে আমরা নিজেরা করেছি, সফল হয়েছি—এখন আমরা প্রস্তুত বড় পরিসরে ডানা মেলতে।"

এই অগ্রযাত্রায় আমরা আপনাকে অংশীদার হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি।

Agro Project
প্রস্তাবিত প্রজেক্ট

এক নজরে প্রজেক্ট ওভারভিউ

প্রজন্মপ্লাস এগ্রো রিসোর্ট: কী ও কেন?

গুলশান বা বনানীতে একটি সুউচ্চ অট্টালিকার চেয়েও এখন একটি সুপরিকল্পিত এগ্রো রিসোর্টের মালিকানা থাকা অনেক বেশি আভিজাত্য এবং দূরদর্শিতার পরিচয় । চারপাশের দূষণ, অনিরাপদ খাদ্যের ঝুঁকি এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রজন্মপ্লাস লিমিটেড নড়াইলে গড়ে তুলছে প্রায় ৭0 বিঘা জমির এক সুবিশাল নিরাপদ স্বর্গরাজ্য; প্রজন্মপ্লাস এগ্রো রিসোর্ট।

মাটির শিকড়ে আধুনিক নিরাপদ জীবন
আমাদের শিকড় মাটির সাথে। প্রকৃতি রেখে আমরা ভালো থাকবো না। কোন কারণে হয়ত আমার পক্ষে সম্ভব নয় কৃষি কাজ করা কিংবা চাইলেও একার পক্ষে করা দুরূহ ব্যাপার। ফলে অনেকে মিলে আমরা গড়তে পারি আমাদের জন্য টেকসই প্রকল্প, যা হবে আমাদের নিজস্ব অ্যান্টিবায়োটিক মুক্ত ও নিরাপদ খাদ্য ভাণ্ডার। যা আমরা ব্যবহার করবো আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের মনকে রিফ্রেশ করতে আমরা ঘুরে আসবো আমাদের নিজেদের প্রজন্মপ্লাস এগ্রো রিসোর্টে।

এখানে বিনিয়োগের মাধ্যমে আপনি কেবল শরীয়াহ সম্মত মুনাফাই পাবেন না, বরং পরিবারের সাথে সময় কাটানোর জন্য পাবেন নিজস্ব ইকো-কটেজ এবং ফার্ম-টু-টেবিল রেষ্টুরেন্টের প্রাণবন্ত অভিজ্ঞতা । 

আমাদের মিশন

নিরাপদ খাদ্য ও অর্গানিক কৃষি বিপ্লব

১০০% অ্যান্টিবায়োটিক-মুক্ত ও প্রাকৃতিক পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা আইওটি এবং কিউআর ট্রেসেবিলিটির মাধ্যমে প্রতিটি পণ্যের বিশুদ্ধতা যাচাইযোগ্য করা

কৃষি রিসোর্ট ও পর্যটন

১০ বিঘা জমির ওপর প্রিমিয়াম ইকো-কটেজ ও ‘ফার্ম-টু-টেবিল’ রেষ্টুরেন্ট নির্মাণের মাধ্যমে আধুনিক পর্যটন ও গ্রামীণ জীবনের মেলবন্ধন ঘটানো । 

এগ্রিকালচারাল ইন্টার্ণশীপ

একটি আন্তর্জাতিক মানের কৃষি ইন্টার্ণশীপ সেন্টারের মাধ্যমে নতুন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের আধুনিক স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলা । 

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান

সরাসরি ১০০ জনের বেশি মানুষের স্থায়ী কর্মসংস্থান তৈরি এবং পরোক্ষভাবে ২৫০ টির বেশি স্থানীয় পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা । একইসাথে ১০ হাজার পরিবারের নিরাপদ খাদ্যের যোগান দেয়া। 

প্রকল্পের মূল ভিত্তি স্তম্ভ

স্মার্ট অ্যাকুয়া

স্মার্ট লাইভস্টক

ইকো-ট্যুরিজম

এগ্রি-টেক মার্কেট

জিরো ওয়েস্ট মডেল

স্মার্ট এগ্রি-টেক ও জিরো-ওয়েস্ট মডেল

  • আইওটি (IoT) ফার্ম মনিটর: পুকুর এবং গবাদি পশুর স্বাস্থ্য ও পরিবেশ রিয়েল-টাইম সেন্সর মনিটরিং ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়
  • হাইড্রোপনিক ফডার: মাটি ছাড়াই ঘাস চাষের এই আধুনিক পদ্ধতিতে পশুখাদ্যের খরচ প্রায় ৩৫% সাশ্রয় হয়।
  • বিএসএফ (BSF) লার্ভা সিস্টেম: ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পশুখাদ্য তৈরি করা হয়
  • সোলার গ্রিড ও বায়োগ্যাস প্ল্যান্ট: নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে প্রকল্পের শক্তি খরচ ৬০% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব
  • কিউআর (QR) ট্রেসেবিলিটি: গ্রাহকরা পণ্যের কিউআর কোড স্ক্যান করে উৎপাদন থেকে সরবরাহ পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস দেখতে পারেন, যা পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করে
  • স্মার্ট গ্রিনহাউস: তাপমাত্রা নিয়ন্ত্রিত এবং ড্রিপ ইরিগেশন সমৃদ্ধ এই ব্যবস্থায় অসময়েও বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়
Smart Technology

সার্কুলার ইকোনমি - জিরো ওয়েস্ট মডেল

আমরা খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর করার একটি চক্রাকার পদ্ধতি অনুসরণ করি:
প্রক্রিয়া: প্রাণিজ বর্জ্য → বায়োগ্যাস প্ল্যান্ট → বিদ্যুৎ ও গ্যাস → ভার্মিকম্পোস্ট → অর্গানিক ফার্মিং
ফলাফল: এই মডেলের ফলে প্রকল্পের পরিচালনা ব্যয়ে ৩০-৪০% পর্যন্ত সাশ্রয় নিশ্চিত হয়

মালিক ও অংশীদার হওয়ার অনন্য সুযোগ

প্রজেক্ট ভিত্তিক অংশীদার

এই মডেলটি তাদের জন্য যারা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে নিশ্চিত মুনাফা লাভ করতে চান।

  • বিনিয়োগের ধরন: একটি নির্দিষ্ট প্রজেক্টের (যেমন: মৎস্য বা গবাদি পশু পালন) জন্য নির্দিষ্ট মেয়াদের বিনিয়োগ
  • সুবিধা: মেয়াদ শেষে আপনার মূলধন এবং অর্জিত লভ্যাংশ একসাথে তুলে নেওয়ার পূর্ণ সুযোগ থাকবে
  • নিরাপত্তা: এটি স্বল্প বা মধ্যমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটি চমৎকার পরিকল্পনা

আজীবনের মালিকানা

এই মডেলটি আপনাকে প্রকল্পের স্থায়ী অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দীর্ঘমেয়াদী আয়ের নিশ্চয়তা দিবে।

  • স্থায়ী লভ্যাংশ: আজীবনের মালিকানায় আপনি পুরো প্রজেক্টের বার্ষিক লভ্যাংশ থেকে প্রতি বছর লভ্যাংশ পাবেন
  • জমির মালিকানা: বিনিয়োগের বিপরীতে প্রকল্পের একটি নির্দিষ্ট অংশ আপনার নিজের নামে সাফ কবলা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে
  • উত্তরাধিকার: এই মালিকানা ও আয়ের সুযোগ আপনার পরবর্তী প্রজন্মের জন্যও একটি নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হবে

প্রজন্মপ্লাস এগ্রো-রিসোর্ট: শরীয়াহ ভিত্তিক আধুনিক বিনিয়োগ মডেল

অংশীদারিত্বের ভিত্তিতে মালিকানা

বিনিয়োগকারী মূলধন প্রদান করেন এবং প্রকল্প ব্যবস্থাপক কোম্পানী ব্যবসায়িক পরিকল্পনা ও দক্ষতা প্রদান করেন, যেখানে উভয় পক্ষই প্রকৃত অংশীদার। 

বাস্তব সম্পত্তিতে মালিকানা

আপনি কেবল কাগজের শেয়ারের মালিক নন; আজীবনের মালিকানায় বিনিয়োগ করলে প্রকল্পের একটি নির্দিষ্ট অংশের জমি আপনার নামে সাফ কবলা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। 

স্বচ্ছতা ও অডিট

আমাদের সমস্ত আর্থিক হিসাব ৩য় পক্ষের CA (Chartered Accountant) ফার্ম দ্বারা নিরীক্ষিত হয় এবং বার্ষিক প্রকৃত আয়ের ভিত্তিতে লভ্যাংশ বিতরণ করা হয়। 

বাস্তব উৎপাদন থেকে আয়

আপনার লভ্যাংশ আসে মৎস্য, পশুপালন, এগ্রো রিসোর্ট এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের প্রকৃত আয় থেকে; কোনো কাল্পনিক স্কিম থেকে নয়। 

লাভ-ক্ষতির ন্যায্য বণ্টন

শরীয়াহ অনুযায়ী বার্ষিক মুনাফা শেয়ার অনুপাতে বিতরণ করা হয় 。 ক্ষতি হলে তা মূলধনের অনুপাতে বণ্টিত হয়, কোনো নির্দিষ্ট গ্যারান্টিযুক্ত রিটার্ন নেই। 

সুদমুক্ত কাঠামো

আমরা সুদ এড়াতে কোনো ব্যাংক ঋণ (Bank Loan) নিবো না; বরং ব্যাংককে যে সুদ দিতে হতো, সেই টাকা বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ হিসেবে বণ্টন করা হবে। 

Projonmo Plus Invest

বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধাসমূহ

লভ্যাংশ শেয়ার

আমরা বিনিয়োগকারীদের সাথে শেয়ার অনুযায়ী সর্বোচ্চ লভ্যাংশ শেয়ার করবো। 

আজীবন মুনাফা

একবার বিনিয়োগ করলে আজীবন হালাল মুনাফা পাওয়ার সুযোগ এবং রিসোর্টের জমির মালিকানা নিশ্চিত

থাকার সুবিধা

প্রকল্পের অংশীদার হিসেবে রিসোর্টে সপরিবারে অবকাশ যাপনের বিশেষ সুবিধা পাবেন।

সার্ভিস ডিসকাউন্ট

বিনিয়োগের পর আপনি গরু, ছাগলসহ অন্যান্য কৃষি পণ্য ও রিসোর্ট সার্ভিসে ১০%-২০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

নিবন্ধিত কোম্পানি

আমরা RJSC থেকে নিবন্ধিত (Certificate No: C-201579/2025) একটি বৈধ প্রতিষ্ঠান

এক্সিট সুবিধা

বিনিয়োগকারীরা চাইলে তাদের শেয়ার স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি বা স্থানান্তর করতে পারবেন

Projonmo Plus benifits

সমন্বিত কৃষি খামার: আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদনের সমন্বয়

প্রজন্মপ্লাস লিমিটেড নড়াইলের বালিয়াডাঙ্গায় ৬০ বিঘা জমিতে গড়ে তুলছে একটি অত্যাধুনিক ইনোভেশন টেক এগ্রি-জোন এখানে প্রাণিসম্পদ, মৎস্য ও ফসল উৎপাদন হবে একটি সমন্বিত ও প্রযুক্তি-নির্ভর ব্যবস্থাপনায়, যা শতভাগ অ্যান্টিবায়োটিক-মুক্ত এবং অর্গানিক পদ্ধতি নিশ্চিত করে

খামারের প্রধান বিভাগসমূহ

ProjonmoPlus Caw

স্মার্ট লাইভস্টক

গবাদি পশু, উন্নত জাতের দুম্বা এবং হাঁস-মুরগির জন্য নির্ধারিত আধুনিক জোন।

ProjonmoPlus Caw

স্মার্ট মৎস্য চাষ

আধুনিক পুকুরে মিশ্র মাছ ও পাশাপাশি 'বটম ক্লিন ড্রাম' প্রযুক্তিতে বিরল প্রজাতির মাছ চাষ করা হয় ।

projonmoplus-3

শস্য ভূমি

বিষমুক্ত সবজি ও পশুখাদ্য উৎপাদনের জন্য নির্ধারিত এলাকা।

projonmoplus-3

ফল ও ফুলের বাগান

পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নত জাতের ফল ও ফুলের বাগান করা হবে।

আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন

  • পলি-নেট হাউস (Greenhouse): আধুনিক গ্রিনহাউস পদ্ধতিতে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন করা হয়

  • বটম-ক্লিন ড্রাম পদ্ধতি: আধুনিক এই পদ্ধতিতে পুকুরের তলদেশ পরিষ্কার রেখে উচ্চ মূল্যের মাছ চাষ নিশ্চিত করা হয়।

  • অংশীদার সুবিধা: আমাদের অংশীদারগণ সারা বছর খামারে উৎপাদিত তাজা ও নিরাপদ পণ্য সাশ্রয়ী মূল্যে সরাসরি ঘরে বসেই সংগ্রহের সুযোগ পাবেন

আয়ের উৎস ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই প্রকল্পের মূল আয়ের উৎস হলো খামারে উৎপাদিত বিষমুক্ত গবাদি পশু, মৎস্য, দুগ্ধজাত পণ্য এবং ফ্রী রেঞ্জ হাঁস মুরগী বাজারজাতকরণ আমাদের লক্ষ্য কেবল স্থানীয় বাজার নয়, বরং উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা। 

প্রধান আয়ের উৎসগুলো

পশুপালন

হাঁস-মুরগী

ডিম উৎপাদন

মাছ চাষ

দুগ্ধ উৎপাদন

গ্রীণহাউজ

ফল

শবজি

কম্পোস্ট সার

এগ্রো রিসোর্ট: প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন

প্রজন্মপ্লাস এগ্রো রিসোর্ট প্রকল্পের অন্যতম আকর্ষণীয় অংশ হলো এর আন্তর্জাতিক মানের এগ্রো রিসোর্ট, যা বাংলাদেশের পর্যটন শিল্পে এক নতুন অধ্যায় যোগ করবে এটি প্রকৃতি, কৃষি এবং বিনোদনের এক অপূর্ব সমন্বয়, যেখানে দর্শনার্থীরা গ্রামীণ জীবনের স্বাদ ও আধুনিক আরাম-আয়েশ একসাথে উপভোগ করতে পারবেন। 

রিসোর্টের প্রধান আকর্ষণসমূহ

আমাদের প্রকল্পের ১০ বিঘা জমি জুড়ে গড়ে উঠা এই জোনে থাকছে সর্বাধুনিক সুযোগ-সুবিধা 

প্রিমিয়াম ইকো কটেজ

প্রাকৃতিক পরিবেশে নির্মিত নান্দনিক কটেজ যা আপনাকে দেবে প্রশান্তির ছোঁয়া।

projonmoplus-2

ফার্ম-টু-টেবিল রেষ্টুরেন্ট

খামারের বিষমুক্ত ও টাটকা উপাদান দিয়ে তৈরি সুস্বাদু খাবার সরাসরি উপভোগের সুযোগ।

প্লে-গ্রাউন্ড ও গেমিং জোন

শিশুদের বিনোদনের জন্য রয়েছে সুরক্ষিত খেলার মাঠ এবং আধুনিক গেমিং জোন।

ইন্টার্নশিপ সেন্টার

কৃষি বিষয়ে হাতে-কলমে শিক্ষা ও গবেষণার জন্য একটি আন্তর্জাতিক মানের কেন্দ্র।

আয়ের উৎস ও সম্ভাবনা

এগ্রো রিসোর্ট হবে আমাদের প্রকল্পের দ্বিতীয় প্রধান আয়ের উৎস

  • বাজার সম্ভাবনা: বাংলাদেশে অভ্যন্তরীণ পর্যটন খাতের বিশাল বাজার (৩০ হাজার কোটি টাকার বেশি) এবং এগ্রো-ট্যুরিজমে বার্ষিক ১৫% প্রবৃদ্ধি এই প্রকল্পকে অত্যন্ত লাভজনক করে তুলবে
  • স্থায়ী আর্থিক প্রবাহ: দেশি-বিদেশি পর্যটকদের আগমন, রিসোর্ট ভাড়া, রেষ্টুরেন্ট এবং বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্স আয়োজনের মাধ্যমে এটি একটি নিয়মিত আয়ের ধারা নিশ্চিত করব। 

Agro Project

অংশীদারদের বিশেষ সুবিধা

এই প্রকল্পের অংশীদার হিসেবে আপনি কেবল আর্থিক মুনাফাই পাবেন না, বরং পাবেন আভিজাত্যের ছোঁয়া

  • অবকাশ যাপন: অংশীদারগণ প্রতিবছর বিনামূল্যে পরিবারসহ রিসোর্টে অবকাশ যাপনের বিশেষ সুবিধা পাবেন

  • লভ্যাংশ প্রাপ্তি: রিসোর্ট এবং কৃষি খাতের আয়ের লভ্যাংশ শেয়ার অনুযায়ী বছর শেষে বুঝে পাবেন। 

প্রজন্মপ্লাস এগ্রো রিসোর্ট কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি সুস্থ ও আনন্দময় আগামীর স্থায়ী ঠিকানা

টেকসই কৃষির উপাদান

আমাদের বিভিন্ন বিনিয়োগ প্যাকেজ থেকে আপনার পছন্দের বিকল্প বেছে নিন।

বিনিয়োগের বিকল্পসমূহ

প্রজন্ম আমানাহ

মিনিমাম বিনিয়োগ: 30000
  • বার্ষিক লাভ: 20%
  • শরিয়াহ-সম্মত লাভের মডেল
  • 10% সার্ভিস চার্জ ডিসকাউন্ট
  • আজীবন সদস্যপদ
  • বুকিং: 10000৳
  • কিস্তি: 10000৳
  • কিস্তির সময়ঃ 2 মাস
  • আজীবন হালাল মুনাফা
  • বিক্রি করে নগদ লাভ নেওয়ার সুযোগ থাকবে

প্রজন্ম বারাকা

মিনিমাম বিনিয়োগ: 50000
  • বার্ষিক লাভ: 25%
  • শরিয়াহ-সম্মত লাভের মডেল
  • 15% সার্ভিস চার্জ ডিসকাউন্ট
  • আজীবন সদস্যপদ
  • বুকিং: 10000৳
  • কিস্তি: 20000৳
  • কিস্তির সময়ঃ 3 মাস
  • আজীবন হালাল মুনাফা
  • বিক্রি করে নগদ লাভ নেওয়ার সুযোগ থাকবে